https://www.profitablecpmrate.com/xmde5vy3d7?key=0de3e7230a3c469cf26322d6fcf847e9
ছবির গল্প থেকে ছবি হিটের ফর্মুলা— বলিউড-টলিউডের মধ্যে আদানপ্রদান চলতেই থাকে। এ বার কি বিতর্ক-পদ্ধতি অনুকরণের পালা? অন্তত তেমনই আভাস টলিউডে। অভিষেক বচ্চনের 'আই ওয়ান্ট টু টক' ছবি মুক্তির আগে বচ্চন পরিবার দায়িত্ব নিয়ে অভিষেক-ঐশ্বর্যা রাই বচ্চনের বিচ্ছেদ রটিয়ে দিয়েছিল। এ বার চর্চা শুরু দেব আর রুক্মিণী মৈত্রের মান-অভিমান নিয়ে। সেই অভিমানেই নাকি সমাজমাধ্যমে নায়ককে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন তাঁর বাস্তব নায়িকা! এই জায়গা থেকেই টলিপাড়ার কেউ কেউ দাবি করছেন, দেব আর তাঁর 'দেবী'র এই বিচ্ছেদও নাকি সুপরিকল্পিত। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেবের ছবি 'খাদান'। তার আগে বিতর্কের আঁচে যদি সেঁকে নেওয়া যায় চারপাশ, ছবি হতে পারে ব্লকবাস্টার। বলিউডের মতো টলিউডেরও বিশ্বাস, 'বিতর্কে বসতে লক্ষ্মী'! টলিপাড়ার এই ভাবনায় সমর্থন জানিয়েছেন জনৈক গায়িকা। ঘটনার সূত্রপাত একটি ভিডিয়ো থেকে। 'খাদান' ছবির প্রচারে বেরিয়েছিলেন দেব, ইধিকা পাল, যিশু সেনগুপ্ত-সহ ছবির গোটা দল। সেখানেই আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো বিভাগ দেবের একলা ভিডিয়োবার্তা চায়। ছবির নায়ক রসিকতা করে ক্যামেরার সামনে...